রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৫:০৯

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পূর্ব নির্ধারিত ২ ও ৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করেছেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখে অনুষ্ঠেয় রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসকে