মাহমুদুল্লাহকে দলে নিতে সমর্থকদের মানববন্ধন

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৬:৩৭

অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মানববন্ধন পালন করেছে ক্রিকেটপ্রেমীরা। শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলাবাসীর আয়োজনে ভূঞাপুর তারাকান্দা সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। 

এসময় মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকরা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে যাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা রিয়াদের ধারের কাছেও নেই। বিশ্বকাপে রিয়াদের মতো সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। 

এজন্য ক্রিকেট বোর্ড ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ। 

 

ইত্তেফাক/জেডএইচ