নেইমার-মেসির 'অসভ্যতা' থেকে মুক্তির আনন্দ পিএসজিতে

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৩৭

পিএসজিতে যোগ দেওয়ার এক মৌসুম পর থেকেই প্যারিসের ক্লাব ছাড়তে চেয়েছিলেন নেইমার। প্রতি মৌসুমেই এই গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত ছাড়তে পেরেছেন এবার। আর লিওনেল মেসি তো দুই মৌসুম খেলেই হাঁপ ছেড়ে বেচেছেন। তবে কেবল শুধু তারাই হাঁপ ছেড়ে বাঁচেননি, বেঁচেছে পিএসজিও। এমন বার্তাই জানিয়ে দিয়েছেন ক্লাবের সমর্থকরা।

শনিবার (২৬ আগস্ট) রাতে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে গত মৌসুমের রানার্স আপ লসকে। স্টেডিয়ামে এদিন নেইমারকে কটাক্ষ করে পিএসজির সমর্থকদের একটা অংশ ব্যানারে লিখে আনেন, 'নেইমার: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।'

একই দিনে নিউইয়র্ক রেডবুলসের মাঠে নামে মেসির ক্লাব ইন্টার মায়ামি। তবে একই মাঠে না হলেও মায়ামির ডিএনভি পিএনকে স্টেডিয়ামের বাইরে প্রায় একই ধরণের ব্যানার নিয়ে হাজির হয় কিছু পিএসজি সমর্থক। সেখানে লেখা ছিল, 'মেসি: অবশেষে অসভ্যর হাত থেকে মুক্তি মিলেছে।'

২০১৭ সালে বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ক্লাবটিতে মোট ১৩টি শিরোপা জিতলেও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান। মূলত চ্যাম্পিয়ন্স লিগের আশায় তাকে দল নিয়েছেন তারা। পিএসজিকে একবার ফাইনালে তুললেও শিরোপা জেতাতে ব্যর্থ হন নেইমার।

অন্যদিকে, ২০২১ সালে হুট করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। তাকে ফ্রি এজেন্ট হিসেবেই পায় ফরাসি ক্লাবটি। তবে মেসি ক্লাবে থাকাকালীন দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় প্যারিসের ক্লাবটি। 

ইত্তেফাক/জেডএইচ