দক্ষ জনশক্তি তৈরির প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০২:০০

দক্ষ জনশক্তি তৈরি ও শিল্প খাতে কর্মসংস্থানের জন্য ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৩ হাজার ২৮০ কোটি টাকা। 

সোমবার (২৮ আগস্ট) এ লক্ষ্যে চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবাউ নিং চুক্তিতে সই করেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সম্পৃক্ততায় ২০২৪-২০৪১ মেয়াদে ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করবে। 

এ কর্মসূচির উদ্দেশ্য হলো—উৎপাদনখাতে দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প খাতে বর্ধিত কর্মসংস্থা সৃষ্টির মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করা। অর্থ বিভাগ এ কর্মসূচির তহবিল ব্যবস্থাপনা ও সমন্বয়কের ভূমিকা পালন করছে।

ইত্তেফাক/এমএএম