কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা ইয়াবার চালান অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে ওমর খাল পয়েন্ট এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে লেগুনার ধাক্কা, নিহত ২
বিজিবি জানায়, রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির একটি বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ওমর খাল পয়েন্টে যায়। সেখানে মাদক পাচারকারীরা বিজিবির উপস্থিতি দেখামাত্র কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১লাখ পিস ইয়াবার চালান উদ্ধার করে। পরে সেগুলি ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
