রংপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৬:৩৩

রংপুরের কেন্দ্রীয় কারাগারে বুধবার (৩০ আগস্ট) দুপুরে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তিনি এনজিআর মামলার আসামি ছিলেন।  

মৃত হায়দার আলী (২৩)  নগরীর শাপলা চত্বর চামড়া পট্টি এলাকায় নুর ইসলামের ছেলে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, হাজতি হায়দার আলী সকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হায়দার আলীর চারদিন আগে এন জি আর মামলায় কারাগারে আসেন। 

তিনি জানান,  লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/আরএজে