বিষপান করা এক কিশোরীকে বাঁচাতে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রবিন ও জীবন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী মো. জীবন (২২)।বৃহস্পতিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কের বিশ মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
মো. জীবন রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, রাজোর গ্রামের ধনেশ্বর বর্মণের কিশোরী মেয়ে বিষপান করে অসুস্থ হলে তাকে মোটরসাইকেলে করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিল জীবন ও রবিন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে জীবন মারা যায়।
আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা মামলা তদন্তে গিয়ে এসআইয়ের গণস্বাক্ষর গ্রহণ
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষপান করা ওই কিশোরীর অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/অনি
