সাকিবকে হারিয়ে হৃদয়-শান্ততে লড়ছে বাংলাদেশ

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৭:১১

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরেক ওপেনার নাইম শেখের উইকেটও হারায় টাইগাররা। এরপর হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক সাকিব আল হাসান।  

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকসানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম। 

তবে ইনিংসের অষ্টম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হন নাইম। দলীয় ২৫ রানে ১৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। দলীয় ৩৬ রানে ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। 

হৃদয়কে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন শান্ত। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ