শান্তর ফিফটির পর ফিরলেন হৃদয় 

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৭:৫৪

এশিয়া কাপে নিজদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ। তবে অর্ধশতক তুলে নেন নাজমুল হাসান শান্ত। তার ফিফটির পরেই আউট হন হৃদয়। 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকসানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম। 

তবে ইনিংসের অষ্টম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হন নাইম। দলীয় ২৫ রানে ১৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। দলীয় ৩৬ রানে ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। 

হৃদয়কে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন শান্ত। ৬৬ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। তবে এর এক বল পরেই দলীয় ৯৫ রানে আউট হন হৃদয়। ৪১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ২৬ ওভার শেষে ১০২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ইত্তেফাক/জেডএইচ