বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত

আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:২৪

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদরাসা শিক্ষক হাফেজ মাও. সায়েম মাহামুদ ওরফে শামছুল হক (২৩) নিহত হয়েছেন। এ সময় মাদরাসা ছাত্র আব্দুল্লাহ (১৫) আহত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামকস্থনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের মহব্বত হোসেনের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর জামিয়া আরাবিয়া নেছারিয়া শামছুল উলুম মাদরাসা ও এতিমখানায় শিক্ষকতা করতেন।

আরও পড়ুন: ধর্ষণের চেষ্টা মামলা তদন্তে গিয়ে এসআইয়ের গণস্বাক্ষর গ্রহণ

গোপালগঞ্জ সদর থানার এসআই নিতাই চন্দ্র জানান, মাদরাসা থেকে ছাত্র আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে গোপালগঞ্জে উদ্দেশ্যে রওনা দেন ওই শিক্ষক। তারা ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ওই শিক্ষক নিহত হন। আহত হয় ছাত্র মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/অনি