বিরাট কোহলিকে থামালেন জেসন হোল্ডার। দলীয় ১৮০ রানে তার বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে ফিরেন ভারত অধিনায়ক। আউট হওয়ার আগে ৮২ বল থেকে ৮টি চারের মারে করেছেন ৭২ রান। ষষ্ঠ উইকেটে ধোনির সঙ্গী হার্দিক পান্ডে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৮৬ রান।
এর আগে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২৯ রানে প্রথম উইকেটের পতন হয়। কেমার রোচের বলে সাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।
দলীয় ৯৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফেরান জেসন হোল্ডার। এরপর দলীয় ১২৬ রানে বিজয় ও ১৪০ রানে কেদার যাদবের উইকেট তুলে নেন রোচ। হোল্ডারের বলে ফিরলেন ভারত অধিনায়ক।
ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। ফলে টুর্নামেন্টের পরের পর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে হোল্ডাররা। আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
ইত্তেফাক/কেআেই
