মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে মাজেদ মোল্লা নামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ওই বাড়ির পিছনের দরজা ভেঙ্গে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং দেশিয় অস্ত্র ধরে পরিবারেরর সদস্যদের জিম্মি করে। এ সময় নগদ টাকা ও সোনার গহনাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় মাজেদ মোল্লার ছেলে শিমুল বাদী হয়ে মাগুরা থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাদরাসা শিক্ষক নিহত
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , '১৫ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। মাগুরা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।'
ইত্তেফাক/জেডএইচডি
