সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে ৩০০ বাসে চড়ে এবং বিভিন্নভাবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, আমরা বরাবরের মতো এবারও সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নির্দেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় সমাবেশে উপস্থিত ছিলাম।
তিনি জানান, জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা তিন শতাধিক বাসে চড়ে ও নানাভাবে সমাবেশে অংশ নেন। এর আগে সকাল থেকেই ঢাকায় আমাদের নেতা-কর্মীরা জড়ো হন। পরে বিশাল মিছিলসহ সমাবেশে নেতা-কর্মীরা অংশ নেন।
