ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ১

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪০

সুনামগঞ্জের ছাতকে পুর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  সুরমা নদীর পাড়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

মৃত মোজান্মেল হোসেন মাসুম (৩৫) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমানের ছেলে। 

আটক হোসাইন আহমদ (২৫) পৌরসভার বাগবাড়ি মহল্লার হুমায়ুন কবিরের ছেলে। 

স্থানীয়দের বরাতে ছাতক থানার এস আই মোশাররফ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ট্রান্সপোর্ট এলাকায় ডেকে নিয়ে মোজান্মেল হোসেন মাসুমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা গুরুতর আহত মাসুমকে রাতেই ছাতক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এস আই জানান, এ সময় স্থানীয়রা ধাওয়া করে লাফার্জ-হোলসিম কারখানা এলাকা থেকে অভিযুক্ত যুবককে ধরে পুলিশে সোপর্দ করেন। ময়নাতন্দের জন্য লাশ  সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/আরএজে