ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সঙ্গে মিলল ইঁদুর, হোটেল মালিককে জরিমানা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খাবারের সঙ্গে ইঁদুর পাওয়ায় এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া পৌর শহরের ‘অতিথি হোটেলের’ মালিক নজরুল ইসলামকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, রোববার সকালে আমার অফিসে এসে একজন অতিথি হোটেলে পঁচা বাসি মাংস বিক্রির ব্যাপারে অভিযোগ জানায়। অভিযোগকারী আমাকে মাংসের স্যাম্পল দেয়। দেখা যায় মাংস নষ্ট হয়ে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে।

পরে হোটেলে গিয়ে দেখতে পায় ফ্রিজে খাবারের সঙ্গে ইঁদুর এবং পচা-বাসি মাংস। এসব দেখার পর ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল মালিক নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইত্তেফাক/এবি