যুগ্মসচিব হলেন ২২১ কর্মকর্তা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫১

২২১ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৬ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্ম-সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইল [email protected] এ প্রেরণ করবেন।

ইত্তেফাক/এমএএম