দিনাজপুরের ফুলবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনাায় দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় উপজেলার পৌর এলাকার চাঁদপাড়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের আজমপুর চোকিয়াপাড়া গ্রামের মৃত মছির উদ্দিন মোল্লার ছেলে, দাদুল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জালাল উদ্দিন মোল্লা (৫৫) ও পৌর শহরের দক্ষিণ কৃষ্টপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫)। গুরুতর আহত হয়েছেন নিহত জালাল উদ্দিনের স্ত্রী স্কুল শিক্ষিকা ফেরদৌসী আরা বেগম (৫০)।
আরও পড়ুন: ঝালকাঠি থেকে দূরপাল্লার পরিবহন চালু হয়েছে
প্রতক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত স্কুল শেষে জালাল উদ্দিন মোল্লা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আটপুকুর থেকে মোটরসাইকেলযোগে ফুলবাড়ি পৌর শহরের সুজাপুরস্থ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় চাঁদপাড়া কবরস্থান নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিনের মৃত্যু ঘটে। মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় মেহেদী হাসানেরও মৃত্যু ঘটে। তবে মুমূর্ষু অবস্থায় শিক্ষিকা ফেরদৌসী আরা বেগমকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
