দিনাজপুরের ফুলবাড়ি-পার্বতীপুর রেলপথের মোবাররকপুর (রসূলপুর) রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অজ্ঞাতানামা ওই ব্যক্তি রেলগেট এলাকায় মোবাইল ফোন থেকে ছবি তুলে। তার গতিবিধি দেখে মানসিকভাবে ভারসাম্যহীন মনে হয়েছে। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী ২৪ ডাউন মেইল ট্রেনটি ওই এলাকায় আসলে অজ্ঞাতনামা ব্যক্তি রেললাইনে শুয়ে পড়েন। এতে তার দেহ দ্বি খণ্ডিত হয়ে যায়।
আরও পড়ুন: সুনামগঞ্জে পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি, নিম্মাঞ্চল প্লাবিত
পার্বতীপুর জিআরপি থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহামুদ বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েই ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছেন। এখন পর্যন্ত স্থানীয় কেউই নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি। ব্যক্তিটি আশপাশের এলাকার নন। দুর্ঘটনার আগে ওই ব্যক্তির গতিবিধি দেখে মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়দের ভাষ্য। তবে পরিচয় উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
