ভয়ের সংস্কৃতি ভেঙে ভোটের অধিকার নিশ্চিত করার আহবান কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৯

ভয়ের সংস্কৃতি ভেঙে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার আহবান জানিয়েছেন কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে কর্তৃত্ববাদের বিরুদ্ধে শিল্পী সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সংগ্রাম র্শীষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই আহবান জানান।

রাষ্ট্রচিন্তা ও অবরুদ্ধ সময়ের কবিতার যৌথ আয়োজনে এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ।

বক্তব্য দিচ্ছেন কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী মাহবুব মোর্শেদ

গোলটেবিল আয়োজনের চিন্তক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহজাহান, অধ্যাপক ড. একে ফজলুল হক ভূইয়া, কথাশিল্পী রাখাল রাহা, বুদ্ধিজীবী মাহাবুব মোর্শেদ, অধ্যক্ষ শেখ মো. ইউসুফ, কবি এহসান হাবীব, সাংবাদিক এহসান মাহমুদ, কবি পলিয়ার ওয়াহিদ, সংগঠক হাসান জামিল, নারীবাদী রোমেনা আফরোজসহ অনেকে।

কথা বলছেন অধ্যাপক ড. মো. শাহজাহান

সভায় বক্তারা বলেন, কর্তৃত্ববাদী শাসনে সর্বত্রই ভয়ের সংস্কৃতি চলছে। এই ভয়ের সংস্কৃতি ভেঙে অবরুদ্ধতা থেকে মুক্তি নিতে হবে এখনই। সেই সঙ্গে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। বর্তমান শাসন ব্যবস্থায় ঘরোয়া সভাও প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে। বন্ধ হয়ে যাচ্ছে মুক্ত চিন্তার পথ। এর চেয়ে দুর্ভাগ্য কি আর হতে পারে। আর এসব কারণেই শিক্ষার্থীরা এখন লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে চায় না। সরকারের কর্ম কমিশনে যোগদান করে কর্তৃত্ববাদের অংশিদার হতে চায় তারা। 

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের সচেতন লেখক-শিল্পী-সাংবাদিক সমাজের সদস্য লাবিব আব্দুল্লাহ, মুহাম্মদ মোস্তাকিম বিল্লাহ, মোস্তফা তারেক, রোকন শাহরিয়ার, সাঈদ ইসলাম, মাহমুদুল হাসান রাকিব, গজনফার আশরাফ নাভিদসহ আরও অনেকে। 

ইত্তেফাক/পিও