দীর্ঘদিনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। মহাধুমধামের সঙ্গে গত রোববার আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন পরিণীতি। বিয়ের পরদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিণীতি বিয়ের ছবি পোস্ট করে তার অনুভূতি শেয়ার করেছেন।
বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পরিণীতি চোপড়া বললেন, ‘নাস্তার টেবিলে একেবারে প্রথম আলাপের সময় থেকেই আমাদের হৃদয় জানতো (সম্পর্ক-বিয়ের কথা)। এই দিনটির জন্য অনেক অপেক্ষায় ছিলাম। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হতে পেরে ধন্য। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারতাম না। আমাদের চিরন্তন যাত্রা শুরু।’
ছবি: সংগৃহীত
