দোরাইস্বামীকে প্রবেশে বাধা: ‘উশৃঙ্খল আচরণ’ বলে গুরুদুয়ারার গুরুর নিন্দা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৮:৫২

স্কটল্যান্ডের গ্লাসগোর গুরুদুয়ারায় যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন গুরু গ্রন্থ সাহিব শিখ সভা। তিনি ঘটনাটিকে ‘উশৃঙ্খল আচরণ’ বলে অভিহিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খালিস্তার পন্থিরা শনিবার দোরাইস্বামীকে শিখদের প্রার্থনার স্থান গুরুদুয়ারায় প্রবেশে বাধা দেয়। গ্লাসগো গুরুদুয়ারার গুরু এক বিবৃতিতে বলেছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্লাসগো এলাকায় কিছু বহিরাগত অচেনা ব্যক্তি এসে এই সফরকে ব্যাহত করার চেষ্টা করেছিল, যার পরে পরিদর্শনকারী দলটি গুরুদুয়ারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।’

আরও বলা হয়, ‘দর্শনার্থীদের প্রস্থানের পরে এই অবাধ্য ব্যক্তিরা গুরুদুয়ারার ধর্মীয় সভায় বসা ব্যক্তিদেরকেও বিরক্ত করতে থাকে। পুলিশ স্কটল্যান্ড তখন উপস্থিত ছিল এবং বিষয়টি বিবেচনা করেছে। গ্লাসগো গুরুদুয়ারা কর্তৃপক্ষ শিখ ধর্মের শান্তিপূর্ণ কার্যক্রমকে ব্যাহত করার জন্য এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের তীব্র নিন্দা জানায় করে। এই পবিত্র স্থান সকল সম্প্রদায় এবং ধর্মের মানুষের জন্য উন্মুক্ত। আমরা আমাদের বিশ্বাসের নীতি অনুসারে সবাইকে এখানে স্বাগত জানাই।’

কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত বলে অভিযোগ করেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনীতিক টানাপোড়েন শুরু হয়।

এরই মধ্যে স্কটল্যান্ডে যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনারকে গুরুদুয়ারায় প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

ইত্তেফাক/এসএটি