বিইউপিপিএসের আলোকচিত্র প্রদর্শনী 'স্ফুরণ ৪.০' 

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১১:২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালশস ফটোগ্রাফিক সোসাইটির (বিইউপিপিএস) উদ্যোগে চতুর্থবারের মত দুইদিনব্যাপী আলোকচিত্র 'স্ফুরণ ৪.০' প্রদর্শিত হয়েছে। যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লোয়ার প্লাজাতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলি তালুকদার, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান খান। ইভেন্টটি একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়, যেখানে সম্মানিত ডিন শিক্ষা ও সম্প্রদায় গঠনে শিল্প এবং সৃজনশীলতার গুরুত্বের ওপর জোর দিয়ে একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন। পরবর্তীতে ডিন স্যার চিত্র প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লোয়ার প্লাজা ঘুরে দেখেন ও এর মাধ্যমে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। 

পরবর্তীতে দ্বিতীয় দিন ২৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশের অন্যান্য স্বনামধন্য সরকারি, বেসরকারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা বিশ্ববিদ্যালয়ের লোয়ার প্লাজার নির্ধারিত স্থানে অবস্থান করেন। এ সময় ক্লাবের সভাপতি মো. শাকিল খান প্রতিযোগিতার গুরত্ব ও ক্লাব এর যাত্রা নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন। অতঃপর সকাল সাড়ে ১০ টায় মোট ৩টি ক্যাটাগরিতে (মোবাইল ফটোগ্রাফি, ক্যামেরা ফটোগ্রাফি এবং আর্টওয়ার্ক) বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উল্লিখিত অনুষদের সম্মানিত ডিন স্যার।

বিজয়ীরা হলেন:
ক্যামেরা ফটোগ্রাফি 
১ম- আশরাফুল রাফিদ ( ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি) 
২য়- শারাফাত জামিল (ওপেন ইউনিভার্সিটি)
৩য়- জিল্কাদুস সামি (বিউপি) 

মোবাইল ফটোগ্রাফি 
১ম- মো. সামিউর রহমান শাফিন (ইস্ট ওয়েস্ট  ইউনিভার্সিটি) 
২য়- মো. মেহেরাজ হোসাইন নাহিন (Headstart)
৩য়- শ্রেয়াউনিভেরসিত (ন্যাশনাল ইউনিভার্সিটি)

আর্ট ওয়ার্ক
১ম- ফারহানা ইয়াসমিস তাসপ্রিয়া (বিউপি)
২য়- শিহন সুলতানা (বিউপি)
৩য়- ইশরাত জাহান রুমকি (বিউপি)

পরবর্তীতে আলোকচিত্র পরিদর্শন শেষে বিইউপিপিএসকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মানিত ডিন স্যার । গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট করোণেল মোহাম্মদ মাসুদুর রহমান খান, সিগস, বলেন, বিউপির শিক্ষার্থীদের সৃষ্টিশীল মেধা ও মননের বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে। আলোকচিত্রের মাধ্যমে বিউপিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার প্রত্যাশা করছি।

বিইউপিপিএসের সভাপতি বলেন, বিউপি ফটোগ্রাফি সোসাইটি দীর্ঘদিন ধরে আলোকচিত্র প্রেমীদের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রায় প্রতিবছরই আমরা আলোকচিত্র নিয়ে কর্মশালা, প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকি। এবারে তারই ধারাবাহিকতায় আমরা সোসাইটির সদস্যদের  নিয়ে আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছি। 

অত:পর বিকাল ৩ ঘটিকা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লোয়ার প্লাজাতে শুরু হয় 'Acoustic Evening'। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গিটার হাতে মনোমুগ্ধকর পরিবেশনায় মেতে উঠে সকল শিক্ষার্থী এবং এর মাধ্যমে বিকাল ৬ ঘটিকায় সমাপ্তি হয় দুইদিন ব্যাপি এই ফটোগ্রাফিক অনুষ্ঠান। 

ইভেন্টের বিচারকদের প্যানেলে শিল্প ও ফটোগ্রাফির জগতের নামকরা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ফটোগ্রাফি বিভাগের বিচারক ছিলেন চেকমেট ইভেন্টের সম্মানিত সিইও এম. আমিনুর রহমান এবং পাঠশালা দক্ষিণ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের বিশিষ্ট প্রধান তানভীর মুরাদ টপু। এদিকে, আর্ট সেগমেন্টটি মাসুদা খানের দ্বারা মূল্যায়ন করার সুযোগ পেয়েছিল, যিনি মাসু আকে নামে বেশি পরিচিত। জমা দেওয়ার প্রাথমিক বাছাই BUP PS-এর প্রাক্তন ছাত্রদের দ্বারা করা হয়েছিল, যখন প্রধান বিচারকরা পুরস্কারের পদগুলি চূড়ান্ত করেছিলেন।

এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসাবে ছিলো একাত্তর টিভি চ্যানেল ও দৈনিক ইত্তেফাক পত্রিকা । এছাড়াও  ফুড পার্টনার হিসাবে কুপারস, আইস্ক্রিম পার্টনার হিসাবে পোলার, ডেজার্ট পার্টনার হিসাবে ছিল পারফি ও কো স্পন্সর হিসেবে ছিলেন 'Shuttergram'।

ইত্তেফাক/এআই