ফরিদপুরে ধানের শীর্ষের জয়জয়কার: আমির খসরু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২৯

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে যদি সুষ্ঠু ভোট হয় ফরিদপুরে নৌকার কোনো ভবিষ্যৎ নাই। ফরিদপুরে ধানের শীষের জয়জয়কার হবে। ফরিদপুরবাসী বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পক্ষে লড়াই করে যাচ্ছে। রাস্তায় আজকে লাখো জনতা নেমেছে ফয়সালা হবে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১২ টায় রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত এক দফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ ও পথসভা কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ছবি: ইত্তেফাক

আমির খসরু বলেন, ‘ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল ধ্বংস করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।’

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সকাল ১১টায় রোর্ড মার্চ ও পথসভা শেষে দুপুর দেড়টায় বসন্তপুর, পর্যায়ক্রমে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়, তালমার মোড়, ভাঙ্গা অভিমুখে যাত্রা, বড়ই তলা বাসস্ট্যান্ড, সন্ধ্যা ছয়টায় মস্তফাপুর মোড় ও সন্ধ্যা সাড়ে সাতটায় শরীয়তপুরে শেষ হবে।

এক দফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ি জেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

ইত্তেফাক/এইচএ