হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নের থার্ড টার্মিনাল হবে সত্যিকার অর্থেই বিশ্বমানের। যার অভ্যন্তরে রয়েছে দৃষ্টিনন্দন নকশা। এটি হবে এমন একটি এয়ারপোর্ট—যেখানে কোনো বিদেশি নাগরিক পা রেখেই গোটা বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পাবেন। আগামী ৭ অক্টোবরে নতুন এই টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অন্যতম এই মেগা-প্রকল্পের কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়ে বেশি। এই বিমানবন্দরের ৯০ শতাংশ কাজ শেষ। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলে যাত্রী-সেবার মান আমূল বদলে যাবে বলে আশা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ছবি: আব্দুল গনি
