ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভার প্রথম অধিবেশনে বিগত বছরের আয় ব্যয় উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম। দ্বিতীয় অধিবেশনে সবার সর্বসম্মতিক্রমে শাহাদাত হোসেন লিটনকে (দৈনিক মানবজমিন) সভাপতি ও মো. ফজলে রাব্বিকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি কাজী মফিকুল ইসলাম সুহিন (ডেইলি বাংলাদেশ), সহসভাপতি কাজী হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন), তাজবীর আহমেদ (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম রনি (দৈনিক খোলা কাগজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল মামুন (বিজয় টিভি), কার্যকরী সদস্য মো. রফিকুল ইসলাম (দৈনিক আজকের হালচাল), দুলাল ঘোষ (দৈনিক সংবাদ), নাসির উদ্দিন (দৈনিক সমকাল)।
