রূপপুরে ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৪:৫১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর দুইটায় পাবনার ঈশ্বরদীর প্ল্যান্টে এ অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যোগদানের কথা রয়েছে।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি, রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

ইত্তেফাক/এইচএ