হত্যা ও মাদক মামলায় সিলেটে দুজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২২:২০

সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে। বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন। 

এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে খালাস দিয়েছেন। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। 

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাস কুর্মী সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল মালিক ওরফে লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিন শহির আলীর ছেলে।

ইত্তেফাক/পিও