সন্দেহ হয় রে...: প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশটি আজকে এগিয়ে যাচ্ছে বলেই কারও কারও পছন্দ হচ্ছে। আসল কথা হচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে এত কথা বলছে কেন? এখানেই আমারও প্রশ্ন, সন্দেহ হয় রে… আমার সন্দেহ হয়।’ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পর বিষয়টি নিয়ে শুক্রবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

ছবি: ফোকাস বাংলা

আমরা নির্বাচন নিয়ে বেশি কথা বলি, এজন্য আমাদের ভোট নিয়ে বিদেশিরা কথা বলার সুযোগ পাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা ভোট চুরির করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে, আজকে তাদের মুখেই সুষ্ঠু ভোটের কথা শুনতে হচ্ছে। আসলে আমাদেরও একটি দোষ আছে, আমরাই নির্বাচন নিয়ে বেশি কথা বলি। আমাদের ভোট নিয়ে বিদেশিরা কথা বলার সুযোগ পাচ্ছে।’    

                        ’

উল্লেখ্য, গত ১৭-২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায় ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন। 

ইত্তেফাক/এএএম