ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব শুক্রবার সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় উৎসব। বিকাল ৩ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে তিনি বলেন, শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ-ইতিহাস-ঐতিহ্য জানতে হবে।
সাংস্কৃতিক উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সঙ্গীতে ইয়াসমিন মুসতারি, ফকির শাহাবুদ্দিন ও হাসান মাহমুদ। আবৃত্তিতে জাহাঙ্গীর চৌধুরী, মুনা চৌধুরী ও লিজা চৌধুরী। চিত্রাঙ্কনে চিত্রশিল্পী মনিরুজ্জামান ও ইমরান হোসেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, ক-বিভাগ সঙ্গীতে সামি, ওয়াফী ইবনে জামান স্নিগ্ধ ও আবিদা জান্নাত আরোশী। আবৃত্তিতে সামান্থা আহসান, লুবাবা মাশিরাত ও সিদ্ধার্থ বিক্রম মিত্র। চিত্রাঙ্কনে যুহাইর বিন জাব্বার, হোসেন রাজবীন রাউনাফ, শার্মিলা সাইদ খুশি। খ-বিভাগে (সঙ্গীত) প্রজন্ম প্রকৃতি প্রাশ্নিক, জেরিন ফেরদৌস পঙক্তি ও রাদিতা জাহান নুভা। আবৃত্তিতে রানা তাবাসসুম তীর্ণা, আয়নুন নাহার আকসা ও প্রজন্ম প্রকৃতি প্রাশ্নিক।
চিত্রাঙ্কনে লাবিনা আমিন নুহা, জাওয়াদ খান ও অর্শা রায়। গ-বিভাগে (সঙ্গীতে) প্রজ্ঞা পারমিতা ঘটক, নাবিদ রহমান তুর্য ও নওশিন তাবাসসুম তুনা। আবৃত্তিতে নাবিদ রহমান তুর্য ও নওশিন তাবাস্সুম তৃনা ও প্রজ্ঞা পারমিতা ঘটক। চিত্রাঙ্কনে নুসাইবা জেরনি লামিয়া, সেঁওতি রহমান ও অংকুর রায়। এই আয়োজনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।
বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী ও যুগ্ম সম্পাদক মঈনুল আহসান।
উপস্থিত ছিলেন সহসভাপতি দীপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, নারীবিষয়ক সম্পাদক মরিয়ম সেঁজুতি, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ ও কার্যনির্বাহী সদস্য কিরণ শেখ।
