জৈন্তাপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী

‘আগামী নির্বাচনে নৌকা প্রার্থীকে ভোট দিন’

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৮

আগামী নির্বাচনে নৌকা প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

শুক্রবার (৫ অক্টোবর) সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সিলেটের উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন এই মন্ত্রী। পাশাপাশি নিজ ইউনিয়নে ডুলটিরপাড় ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবদান রাখছে দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় গরিব মানুষের কল্যাণে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।’

ইত্তেফাক/এইচএ