মিরাজের ফিফটিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:০০

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দলীয় ১৯ রানে ১৩ বলে ৫ রান করে রান আউটে কাটা পড়েন তামিম।

এরপর দলীয় ২৭ রানে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান লিটন। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ মিলে হাল ধরেন। দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। 

সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে ফিফটি তুলে নেন মিরাজ। ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৭ ওভারে ৫৪ রান প্রয়োজন বাংলাদেশের।  

ইত্তেফাক/জেডএইচ