জাপানের পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী মাশাহিরো ওকামুরা।

রোববার (৮ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেছেন তারা।

এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকায় এলেও জাপানের এই উপমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। আজ রোববার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরে যাওয়ার কথা রয়েছে তার।

ইত্তেফাক/এইচএ