কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) বেলা ১১টায় কুয়াকাটার জাতীয় উদ্যান সংলগ্ন সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, অজ্ঞাত যুবকের লাশটি ভাশমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কালাম নামের এক জেলে। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান বলেন, লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো এক জেলের হতে পারে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কুয়াকাটার গঙ্গামতি সংলগ্ন সাগর থেকে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করে পুলিশ।
