রাজধানীতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:২৬

রাজধানীর কাকরাইলের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনটি এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয় বলে জানা গেছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ের ৪র্থ তলায় আগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করছে।

ইত্তেফাক/এসকে