এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে কাকরাইলের আগুন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:২৪

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে আগুনের খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস। ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে আগুন

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কাকরাইলে এসএ পরিবহনের কার্যালয়ের ৪র্থ তলায় আগুনের খবর পেয়ে দ্রুত গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

ইত্তেফাক/এসকে