দেশব্যাপী যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২২:১৮

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে বলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।

ঢাকা মহানগর যুবলীগ উত্তর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মানিকগঞ্জ জেলা, ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ জেলা, খুলনা মহানগর, খুলনা জেলা, সিলেট মহানগর, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিরাজগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা, সাতক্ষীরা জেলা, নওগাঁ জেলা, কুড়িগ্রাম জেলা, মাগুরা জেলা, চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, রাজবাড়ী জেলা, বগুড়া জেলা, কুমিল্লা মহানগর, দিনাজপুর জেলা, রংপুর মহানগরসহ বিভিন্ন জেলা, উপজেলায় যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এমএএম