ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের উন্নতি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০১

ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। সেই সাথে পুরো তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ উপরে উঠে এসেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা। স্থায়ী নিয়োগ পাওয়ার পর লা লিগায় সোলারিরও এটিই প্রথম জয়।

 

শনিবার রাতের ম্যাচে মাত্র ৮ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কোনো দলই আর গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৮৩ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেজ।

 

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা তিনবারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সেভিয়া। ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

 

ইত্তেফাক/এএম