টিকেট কেটে ট্রেনে উঠলেন প্রধানমন্ত্রী, করলেন মোনাজাত

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১৪:০৭

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প উদ্বোধন শেষে লাইনে দাঁড়িয়ে টিকেট কেটে ট্রেনে উঠেছেন প্রধানমন্ত্রী। ট্রেনে উঠে একটি মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ অন্যরা।

বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

সকাল পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছান ও এর আগে সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/এইচএ