রাজধানীর চকবাজার থানার ক্লাব ঘাট এলাকায় এক দল কিশোর এলোপাতাড়ি কুপিয়ে তিন কিশোরকে আহত করেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে।
আহতরা হচ্ছে- আওলাদ (১৭), শাকিল (১৮) ও রমজান (১৮)। এদের মধ্যে রমজানের অবস্থা আশংকাজনক। আহতরা সকলেই কর্মজীবী। ইসলামবাগ এলকায় বাসা।
আহতরা বলেন, ইসলামবাগ পশ্চিম পাড়া এলাকায় ক্যারাম খেলছিল, পাশে ক্লাব ঘাট এলাকায় হৈচৈ শুনে তারা এগিয়ে গেলে এক দল কিশোর এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ও বন্ধু বান্ধবরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত ৩ জন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
