সাত বছর ধরে আলাদা থাকছেন উইল স্মিথ ও জাডা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৪:১২

৯৪তম অস্কারের মঞ্চের ঘটনা সবার জানা। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করায় মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন উইল স্মিথ। এরপর ত শাস্তি হিসেবে স্মিথ ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্কার মঞ্চে। যেই স্ত্রীর জন্য এই কাণ্ড ঘটিয়েছেন সেই স্ত্রীর সঙ্গেই নাকি সাত বছর ধরে নাকি থাকেন না উইল স্মিথ।

২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন হলিউডের তারকা দম্পতি স্মিথ-জাডা। এরপর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকবারই গুঞ্জন ছড়িয়েছিল। তখন চুপ ছিলেন এই দম্পতি। এবার সেই গুঞ্জন ই সত্যি হলো।

‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।

জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। তার অসুস্থতা নিয়ে মজা করায় চড় মারলেও বিষয়টা ভালোভাবে দেখেননি জাডা। জাদার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’

আলাদা থাকলেও উইল স্মিথের পাশেই থাকবেন বলে জানান জাডা। ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

ইত্তেফাক/এএম