ইসরায়েলে পৌঁছেছেন ইইউ নেতারা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৭:৩৭

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেতসোলা শুক্রবার ইসরায়েলে পৌঁছেছেন।

উরসুলা টুইটারে লিখেছেন, তিনি ‘ভয়ংকর হামাস সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে ইসরায়েলে এসেছেন’।

মেতসোলাও লিখেছেন, ‘ইসরায়েলে প্রজন্মের পর প্রজন্ম ধরে সবচেয়ে খারাপ সন্ত্রাসী হামলার পর আমরা এখানে সংহতির বার্তা নিয়ে এসেছি। সন্ত্রাস জয়ী হবে না। আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাই তা গুরুত্বপূর্ণ। আমরা পারি, আমাদের অবশ্যই হামাসকে থামাতে হবে। মানবিক সংকট নিরসনেও আমাদের কাজ করতে হবে।’

এদিকে গত কয়েকদিনে গাজা ও দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার

সংস্থার কর্মকর্তা আহমেদ বেঞ্চেমসি আল-জাজিরাকে জানিয়েছেন, ১০ ও ১১ অক্টোবর আকাশে ছোড়া সাদা ফসফরাসের ভিডিওগুলো যাচাই করতে সক্ষম হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কার নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিওগুলো বিশ্লেষণ করা হয়েছে।

ইত্তেফাক/এসএটি