আড়াইহাজারে দিনে ৩ আত্মহত্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৪:২৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে  উপজেলার পুরিন্দা, কুমারবাগ ও ফাউসা গ্রামে এই আত্মহত্যার এসব ঘটনা ঘটে। পুলিশ তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিকেটারিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ছুরাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত ছুরাইয়া ওই গ্রামের ফয়সালের স্ত্রী।

অন্যদিকে উপজেলার কুমারবাগ এলাকার সুফিয়ানের স্ত্রী বৃষ্টি (২৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। এছাড়া, একই দিনে উপজেলার ফাউসা গ্রামের রফিজউদ্দীনের ছেলে ইনসান (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আড়াইহাজার থানার ওসি আহসানউল্লাহ জানান, তিনটি লাশই উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনার বিষয়ে পৃথক পৃথক ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ইত্তেফাক/এইচএ