কাওলার জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলায় আয়োজিত জনসমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ অক্টোবর হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়।

শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে তিনি জনসমাবেশস্থলে পৌঁছান। এ সময় নেতা-কর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানালে প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এর আগে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে। 

জনসভায় নেতা-কর্মীরা। ছবি: ফোকাস বাংলা

দুই ঘণ্টা আগেই জনসভার মাঠ লোকে লোকারণ্য। রোদের মধ্যে আশপাশের এলাকায় গাছের ছায়াও অবস্থান নেন। বিশেষ করে, ঢাকা-১৮ আসনের প্রার্থীদের শোডাউন চোখে পড়েছে। প্রত্যেকেই তার অনুসারীদের টি-শার্ট ও ক্যাপ, ব্যানার ফেস্টুনসহ নানা সাজে সাজিয়ে মিছিল নিয়ে এসেছেন। সভাস্থলে প্রার্থীদের ছবি হাতে সমর্থন জানান দিতে দেখা গেছে।

ইত্তেফাক/এবি