বগুড়ার শিবগঞ্জ উপজেলার উন্নয়নের অঙ্গীকারের মধ্য দিয়ে ‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার রাজধানীর গ্রীন রোডের সেল গ্রীন সেন্টার মিলনায়তনে ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলাবাসীর এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অ্যাডভোকেট শাকিল উদ্দিন।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে ‘ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি’ গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ লক্ষ্যে শিবগঞ্জের কৃতী সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্টজনদের মধ্য বক্তব্য রাখেন, এয়ার কমোডর (অব:) মোহাম্মদ আব্দুর রউফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল হামিদ, প্রকৌশলী নুরুল আমিন চৌধুরী, প্রাণীসম্পদ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. কাজী ইমদাদুল হক, আরইবির সদস্য এজেডএম সামছুছ জোহা, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অব:) এএনএম গোলাম মোস্তফা, সাবেক আরইবি প্রকৌশলী নুরুল আমি চোধুরী, ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. মো. দিদারুল ইসলাম, যুগ্ম কর কর্মকর্তা মো. রওশন আক্তার, বাংলাদেশ জাতীয় জাদুঘরের কর্মকর্তা শাহিদুল ইসলাম, সাংবাদিক মীর লিয়াকত আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিঠুন মিয়া, দৈনিক ইত্তেফাক পত্রিকার অ্যাকাউন্টস বিভাগের নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গ্রামীণফোনের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মো. হাসেম, শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মঞ্জুর রশিদ, আকিজ গ্রুপের কর্মকর্তা মো. শাকিল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. আরিফুর রহমান সবুজ, মো. আশরাফুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল আলিম, ডিমলাইন হোল্ডিংস লি. এর ডিরেক্টর মো. আবু রায়হান, শিল্পকলা একাডেমির কর্মকর্তা মো. আব্দুল্লাহেল রাফি তালুকদার (বিপ্লব), সু্প্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মশিহুর রহমান, জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা মো. মোস্তফিজার রহমান, ব্যবসায়ী মো. মিস্টার আলী, ফোকাস কোচিং সেন্টারে কর্মরত মো শাহীদ আলী, ঢাকা ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. নহিদ উল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা ও বাংলা লায়নের কর্মকর্তা প্রকৌশলী মো. নূর আলম সুমন প্রমুখ।
সভায় অধ্যাপক ডা. এজেডএম মাইদুল ইসলাম আহ্বায়ক এবং প্রকৌশলী রফিকুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি এবং প্রচার ও সদস্য সংগ্রহ উপ-কমিটি গঠন করা হয়। উক্ত সমিতিতে সম্পৃক্ত হওয়ার জন্য ঢাকায় অবস্থানরত শিবগঞ্জ উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়েছে। এজন্য যোগাযোগ করতে হবে, ০১৭৫৭৪২৪৪৬৬, ০১৭২১৬১৪৫৬৩ এই নাম্বারে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগর, ঐতিহাসিক মহাস্থানগর, ভাসুবিহার এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকীর বাড়ি।
ইত্তেফাক/এএম
