ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে, গাজাবাসী কোথাও যাবে না: হামাস প্রধান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:০৮

গাজায় ইসরায়েল 'গণহত্যা' চালাচ্ছে বলে অভিযোগ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। শনিবার (১৪ অক্টোবর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল-জাজিরা।

ইসমাইল হানিয়া বলেন, 'মার্কিন প্রশাসন ও কিছু ইউরোপীয় দেশের সহায়তায় আমাদের শত্রুরা এই কাজ (গণহত্যা) করছে।'

'গাজার বাসিন্দারা তাদের ভূমিতে অবস্থান করছে। তারা কখনোই গাজা ছেড়ে যাবে না', বলেন তিনি।

হামাস প্রধান বলেন, 'ইহুদীদের বর্বর মারণাস্ত্রের সম্মুখীন গাজার বাসিন্দাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।'

'ইহুদী শাসকরা সব ধরনের অপরাধে লিপ্ত হওয়া সত্ত্বেও হামাস বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে ইচ্ছুক নয়', বলেন তিনি।

ইসমাইল হানিয়া আরও বলেন, 'হামাস হলো একটি স্বাধীনতাবাদী আন্দোলন, যারা এই নীতিগুলো মেনে চলে।'

ইত্তেফাক/এমএএম