বিএনপিকে ফিডার দিয়ে দুধ খাওয়াইয়া দিতে হবে বলে মন্তব্য করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে-বিদেশে বড় বড় লেকচার দেয়। ঢাক-ঢোল পিটিয়ে আন্দোলনের কথা বলে সন্ত্রাস-নৈরাজ্য চালায়। দেশের জন্য কী অবদান আছে আপনাদের? আপনাদের কি ফিডার দিয়ে দুধ খাওয়াতে হবে? পালকিতে করে গদিতে বসিয়ে দিতে হবে?'
রোববার (১৫ অক্টোবর) বিকালে জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহাসিক রেলওয়ে স্টেশন ময়দানে জনসমাবেশে তিনি এ কথা বলেন।
ডা. মুরাদ বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যমে লাখো শহীদের আত্মত্যাগের বিনিয়ে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ সরকার জাতির পিতার কন্যা মমতাময়ী মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মড়েল হিসেবে মাথা উচু করে দাড়িয়েছেন । পৃথিবীর বুকে আজ শেখ হাসিনার উন্নয়ন একটি উদাহরণ। বিএনপি এদেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। তাই এদেশের মানুষ বিএনপি কে আর ক্ষতায় দেখতে চায় না।
বিএনপির মনের আশা কোন দিন পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আগুন সন্ত্রাসকে প্রতিহত করতে আমরা সরিষাবাড়ীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠন ও আপামর জনগণ ঐক্যবদ্ধ আছি। বিএনপি যদি সন্ত্রাস করতে চায় তাহলে আমরা মুক্তিযোদ্ধাসহ সকলে জীবন দিয়ে হলেও পাকিস্থানের দালালদেরকে সমীচীন শিক্ষা দেওয়া হবে।
সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার মোফাজ্জল হোসেন, মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমত আলী মাস্টার, সহকারী অধ্যাপক খোরশেদ আলম,যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি প্রমুখ।

