কাউখালীতে ২৬টি পূজামণ্ডপে আনোয়ার হোসেন মঞ্জুর অনুদান বিতরণ 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২১:৪৪

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও ১৪ দলীয় জোটের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২৬টি মন্দিরে প্রতি বছরের ন্যায় এ বছরও আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাউখালী শাখার সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে রোববার (১৫ অক্টোবর) বিকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহসভাপতি সুনীল কুণ্ডু, উপজেলা জাতীয় পার্টি জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আমিন, উপজেলা জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, সমাজসেবী আব্দুল লতিফ খসরু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল বরণ ঘোষ, উপজেলা জেপি নেতা নেপাল চন্দ্র দেসহ অনেকে। 

এ সময় সব মন্দিরের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও