গাংনীতে দু’পক্ষের ‘গোলাগুলিতে’ সন্ত্রাসী নিহত

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৮:৪৯

গাংনীতে দু’পক্ষের ‘গোলাগুলিতে’ মনিরুল ইসলাম (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২ টায় উপজেলার কসবা-কচুইখালি মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। মনিরুল ইসলাম কসবা গ্রামের ওসমান আলির ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল সন্ত্রাসীদের মাঝে গোলাগুলি চলছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা, ১১ শিক্ষার্থী নিহত

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মনিরুল ইসলামের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ,  অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯ টি মামলা রয়েছে। সে জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।

ইত্তেফাক/এমআরএম