নীলফামারীর কিশোরগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৮০) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পুটিমারী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন একই ইউনিয়নের কালিকাপুর বাগান বাড়ি চৌধুরী পাড়া গ্রামের মৃত্যু ছমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, সকালে আবুল হোসেন চৌধুরী বাজার যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করে।
কিশোরগঞ্জ থানার তদন্ত অফিসার এসএম শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সকালের দিকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
