খাস জমি নিয়ে বিরোধ, শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:০৯

গড়াই নদীর খাস জমিকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে নিহত আজিজ মহাজনের বড় ভাই আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে নারুয়া ইউনিয়নের কোনগ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত আজিজ মহাজন কোনাগ্রামের মৃত আজের মহাজনের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, নিহত আজিজ মহাজনের ভাই আব্দুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইত্তেফাক/পিও